২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২১ আগস্ট, ২০২৫ ; রাজ চক্রবর্তী বরাবর নতুন কিছু করার উদ্যোগ নিয়েছেন। দিয়েছেন নতুনদের সুযোগ।

বড় পর্দায় তাঁর প্রথম ছবিই তৈরি করেছিলেন স্টার পাওয়ার ছাড়াই- ‘চিরদিনই তুমি যে আমার’।

দেব এবং জিৎকে সঙ্গে নিয়ে করেছিলেন ‘দুই পৃথিবী’ কিংবা বিদেশের অলি-গলির ডান্স নাম্বার থেকে দেবকে নিয়ে এসেছিলেন উত্তর কলকাতার গলিতে- ‘লে ছক্কা’য় ।
‘প্রলয়’ তৈরি করে চমকে দিয়েছিলেন। তাই পরিচালকের সোশ্যাল মিডিয়াতে যখন একঝাঁক নতুনদের মহড়া দেওয়ার ভূমিকায় দেখা যায়, তখন তরুণ রক্তের প্রয়োজন বোঝা যায়।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।











