মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক, সবচেয়ে ক্ষতিগ্রস্ত টেক্সটাইল ও গয়না শিল্প

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

প্রকাশ: ২৭/০৮/২০২৫ । ডেস্ক: ২৪ ঘন্টা লাইভ: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন বাণিজ্য নীতি ঘোষণা করলেন। এবার টেক্সটাইল, রত্ন ও গয়না রপ্তানির উপর ৫০ শতাংশ শুল্ক বসানো হয়েছে। ফলে সরাসরি ক্ষতির মুখে পড়বে ভারতীয় ব্যবসায়ীরা।

শিল্প বিশেষজ্ঞরা বলছেন, ভারতের টেক্সটাইল ও গয়না রপ্তানি মূলত আমেরিকার উপর নির্ভরশীল। এত বড় শুল্ক চাপলে রপ্তানি বাজারে বড় ধাক্কা আসবে। অনেক ছোট কারখানাও বন্ধ হয়ে যেতে পারে।

তবে কিছু খাতকে এই শুল্কমুক্ত রাখা হয়েছে। যেমন—ফার্মাসিউটিক্যালস, আইটি সার্ভিস এবং কৃষিজাত পণ্য। ফলে এই শিল্পগুলি কিছুটা স্বস্তিতে থাকলেও রপ্তানিমুখী গয়না ও বস্ত্র শিল্পে সংকট তৈরি হবে।

অর্থনীতিবিদরা মনে করছেন, এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককেও প্রভাবিত করবে। ভারতের তরফে এখনই এই ইস্যুতে আলোচনার প্রয়োজন রয়েছে।

Pralay Banerjee
Author: Pralay Banerjee

Leave a Comment

और पढ़ें