২৪ ঘণ্টা লাইভ সংবাদদাতা /MD হুসেইন/ ভাটপাড়া/ ২সেরা সেপ্টেম্বর, ২০২৫ ; আইন ব্যাবস্থা ও সাধারণ মানুষের অধিকারের নিরাপক্ত দেওয়ার দায়িত্ব বহন করে থাকে পুলিশ প্রশাসন।

ভাটপাড়ার মতো এক অতি সংবেদনশীল এলাকায় দায়িত্ব নেওয়ার পর নিজের সহযোগীদের সাথে মিলে যেভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অনেক টা সক্ষম হয়েছেন অর্ধেন্দু শেখর দে সরকার।

বিগত এক বছরে এই এলাকায় প্রায় শান্তিতেই কেটেছে সমস্ত ধর্মের অনুষ্ঠান।

শুধু তাই নয়, থানার সাথে অনেকটা কমেছে সাধারণ মানুষের দুরত্ব, তাতে তিনি প্রমাণ করেছেন নিজের কুশল নেতৃত্ব এবং প্রশাসনিক দক্ষতা।

গতকাল পয়লা সেপ্টেম্বর ছিল পুলিশ দিবস।

আর এই দিন ভাটপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্ধেন্দু শেখর দে সরকারকে তার কাজের জন্য সংবর্ধিত করলেন স্বয়ং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলী ধর।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










