তারিখ: 02/09/2025 । ডেস্ক: ২৪ ঘন্টা লাইভ: খেজুরকে অনেকে শুধু রমজানের সঙ্গেই যুক্ত করেন, কিন্তু আসলে এটি বছরের বারো মাসের সুপারফুড। তবে প্রশ্ন থেকে যায়—ভেজানো খেজুর ভালো, নাকি শুকনো খেজুর? পুষ্টিবিদদের মতে, দুই ধরনের খেজুরেরই আলাদা গুণাগুণ রয়েছে।

শুকনো খেজুরে প্রাকৃতিক চিনির পরিমাণ বেশি থাকে, যা দ্রুত শক্তি জোগায়। এতে প্রচুর ফাইবার আছে, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং হজম শক্তি বাড়ায়।

অন্যদিকে, ভেজানো খেজুর খেলে শরীর সহজে পুষ্টিগুণ শোষণ করতে পারে। রাতে কয়েকটি খেজুর ভিজিয়ে সকালে খেলে এটি একপ্রকার ন্যাচারাল এনার্জি ড্রিংক হিসেবে কাজ করে।

হাড়ের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়াম শরীরে সহজে প্রবেশ করে। ভেজানো খেজুর শরীরের তাপ কমায় এবং কিডনি ও লিভারের কার্যক্ষমতা উন্নত করে। বিশেষ করে শিশু, বয়স্ক বা যাদের হজম শক্তি দুর্বল, তাদের জন্য ভেজানো খেজুর অনেক উপকারী।

খেজুরে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে এবং ক্যানসার প্রতিরোধে সহায়ক ভূমিকা নেয়। পাশাপাশি নিয়মিত খেজুর খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, হার্ট ভালো থাকে এবং চুল-ত্বকের সৌন্দর্যও বাড়ে।

তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সাবধানে খেতে হবে। ভেজানো খেজুর সীমিত পরিমাণে খাওয়া তুলনামূলক নিরাপদ। তাই মোটকথা, যারা দ্রুত শক্তি চান তারা শুকনো খেজুর খাবেন, আর যারা শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে চান, তাদের জন্য ভেজানো খেজুরই শ্রেয়।










