‘ যত কাণ্ড কলকাতাতেই ‘ প্রচারে অনুপস্থিত আবির

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘণ্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২ সেপ্টেম্বর, ২০২৫ ; বিগত দু বছর ধরে উইন্ডোজ প্রযোজনা সংস্থার সঙ্গে জুটি বেঁধে ‘পুজো ব্লকবাস্টার’ উপহার দিয়ে এসেছেন আবির চট্টোপাধ্যায়। চলতি বছর আবার উৎসবের মরশুমে অভিনেতার জোড়া রিলিজ।

আবির অভিনীত দুটি সিনেমা একসঙ্গে মুক্তি পাওয়ার কথা। প্রথমটি, নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত ‘রক্তবীজ ২’।

অন্যদিকে অনীক দত্ত পরিচালিত তথা ফিরদৌসুল হাসান প্রযোজিত ‘যত কাণ্ড কলকাতাতেই’।

কোন সিনেমার প্রচার করবেন অভিনেতা? এমন কৌতূহল অস্বাভাবিক নয়।

কানাঘুষো শোনা যাচ্ছে, আবির দুই সিনেমার হিরো হওয়ায়, রক্তবীজ ২ তে প্রচারে যেমন যাচ্ছেন, পেজে পোস্ট করছেন, ‘ যত কাণ্ড কলকাতাতেই ‘ উলটো।

সেখানে একেবারেই নিশ্চুপ আবির। আর এই নিয়েই প্রযোজকদের সঙ্গে মন কষাকষি চলছে অভিনেতার।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें