ইদানীং খুব চুল পড়া বাড়ছে? জানুন এর পিছনে কারণ ও প্রতিকার

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৫ নভেম্বর, ২০২৫; বিশেষজ্ঞদের মতে, বর্তমানে পুরুষ ও নারী উভয়ের মধ্যেই চুল পড়া ও চুল পাতলা হওয়ার সমস্যা বাড়ছে।

এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে হরমোনের ভারসাম্যহীনতা, পারিবারিক বা জেনেটিক প্রভাব, মানসিক চাপ, অপুষ্টি ও অতিরিক্ত কেমিক্যাল ব্যবহারের ফলে মাথার ত্বকের ক্ষতি।

পাশাপাশি, অনিয়মিত জীবনযাপন ও পর্যাপ্ত ঘুমের অভাবও চুলের গোড়া দুর্বল করে দেয়, ফলে সময়ের আগেই টাক পড়ার আশঙ্কা দেখা দেয়।

চুলের যত্নে নিয়মিত প্রোটিন, আয়রন, জিঙ্ক, ভিটামিন বি-১২ ও ওমেগা-৬ সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মানসিক চাপ কমানো, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম ও স্ক্যাল্প ম্যাসেজ চুলের বৃদ্ধিতে সহায়ক।

এছাড়া ভেজা চুল আঁচড়ানো, অতিরিক্ত হেয়ারস্টাইলিং ও সূর্যের অতিরিক্ত তাপ থেকে চুলকে বাঁচিয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এই অভ্যাসগুলো মেনে চললে চুল পড়া রোধ করে ঘন, সুস্থ ও প্রাণবন্ত চুল পাওয়া সম্ভব।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें