SIR নিয়ে কেন্দ্রকে তো মুখ্যমন্ত্রীর, টানলেন “নোট বন্দি” – র প্রসঙ্গও

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১০ই নভেম্বর, ২০২৫ ; ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ SIR নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে SIR নিয়ে তোপ দাগেন তিনি।

পাশাপাশি, এসআইআরের জন্য যেন কোন ব্লকে উন্নয়নের কাজ থমকে না-থাকে, সেই নির্দেশও এদিন জেলাশাসক ও বিডিওদের দেন মুখ্যমন্ত্রী।

গত ২৮শে অক্টোবর থেকে বাংলা-সহ ৯টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া ৷

আর চলতি মাসের ৪ তারিখ থেকে বাড়ি বাড়ি গিয়ে বিএলও’রা এনুমারেশন ফর্ম দেওয়া শুরু করেছে ৷ এসআইআর অতঙ্কে রাজ্যে ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃ’ত্যু হয়েছে বলে দাবি শাসক শিবিরের ৷

SIR নিয়ে কেন্দ্রকে তোপ মমতার নোটবন্দির মতো এসআইআর-কে ‘ভোটবন্দি’ অ্যাখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এসআইআর-এর নামে জনগণকে হয়রানি করছে ।

যেমন ছিল ‘নোটবন্দি’, তেমনই এসআইআরও হল ‘ভোটবন্দি’। এটি যেন একপ্রকার অতি জরুরি অবস্থা ৷”

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें