দিল্লিতে বিস্ফোরণে পুলওয়ামা যোগ! সলমনই হামলার মূল চক্রী ? দিল্লির বিস্ফোরণে ব্যবহৃত গাড়ির মালিক আটক

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১০ নভেম্বর, ২০২৫ ; সাদা রঙের হুন্ডাইয়ের একটি আই-২০ গাড়ি। ধীরে গতিতে এসে সিগন্যালের সামনে থামল।

ঘুণাক্ষরেও কারও সন্দেহ হয়নি। কিন্তু আচমকাই বিস্ফোরণ।

সোমবার লালকেল্লার ১ নম্বর গেটের সামনে এই ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনের (সরকারি ভাবে মৃত ৮) মৃত্যু হয়েছে। জখম ৩০ জনেরও বেশি।

বিস্ফোরণের পরেই গাড়ির মালিকের খোঁজ শুরু করেন তদন্তকারীরা। জানা গিয়েছে, গাড়িটি পুলওয়ামার বাসিন্দা তারিক নামে এক যুবককে বিক্রি করা হয়েছিল শেষবার।

সেটাও ভুয়ো নথি দিয়ে। এ দিন তল্লাশিতে নেমে প্রথমে গাড়ির মালিক সন্দেহে মহম্মদ সলমন নামে এক যুবককে আটক করে পুলিশ।

গাড়ির RC-ও উদ্ধার করেন তদন্তকারীরা। কিন্তু পরে জানা যায় সলমন গাড়ির মালিক নন। RC-ও ভুয়ো। আসলে সলমনের নামে রেজিস্ট্রেশন করিয়ে সেটা অন্য কাউকে গাড়িটি বিক্রি করা হয়েছিল।

এর পরে একাধিক বার গাড়িটি হাত বদল হয়। শেষে ভুয়ো নথি বানিয়ে বিক্রি করা হয় পুলওয়ামার তারিককে। কিন্তু গাড়ির আসল মালিক কে, সেটা এখনও ধোঁয়াশাই।

তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। রাত সাড়ে দশটা নাগাদ সলমনকে আটকে করে দিল্লি পুলিশ। তবে কোথা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানাননি তদন্তকারীরা।

হরিয়ানার গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে খোঁজ চালিয়েই সলমনকে গ্রেপ্তার করা হয়।

তিনি হরিয়ানার বাসিন্দা কি না জানা যায়নি। তবে তাঁর সঙ্গে কোনও জঙ্গি গোষ্ঠীর যোগ আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें