২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১১ নভেম্বর, ২০২৫ ; প্রবল বিস্ফোরণে কেঁপে উঠেছে দিল্লি। লালকেল্লার সামনে পরপর তিনটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়। ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

আহত বহু। দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পরেই হাই অ্যালার্ট জারি হয়েছে কলকাতায়। শহরের সমস্ত থানাকে সতর্ক করেছে লালবাজার।

এই পরিস্থিতিতে কলকাতায় ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের নিরাপত্তা বাড়ছে। ১৪ নভেম্বর থেকে ইডেনে শুরু হচ্ছে দুই দলের প্রথম টেস্ট।

ভারত ইতিমধ্যেই কলকাতায় পা রেখেছে। দক্ষিণ আফ্রিকা দল এদিন সন্ধ্যায় শহরে এসে পৌঁছছে।

জানা গিয়েছে, মঙ্গলবার কালীঘাট মন্দিরে যাওয়ার কথা ছিল ভারতের কোচ গৌতম গম্ভীরের। সেটা আপাতত স্থগিত রাখা হয়েছে।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










