মোহনবাগানের তরফে সম্মান প্রদান করা হলো রিচাকে

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ / নিজস্ব সংবাদদাতা/ ১৩ নভেম্বর, ২০২৫ ; প্রথমবার কোনও বাঙালির হাতে উঠেছে ক্রিকেট বিশ্বকাপ। সেই রিচা ঘোষকে এবার সংবর্ধনা দিতে চলেছে মোহনবাগান। জানা গিয়েছে, আগামী ১৫ জানুয়ারি তারকা উইকেটকিপার-ব্যাটারকে সম্মানিত করতে চলেছে সবুজ-মেরুন শিবির।

উল্লেখ্য, রিচাকে সংবর্ধনা দেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে ইস্টবেঙ্গল। প্রথমবার মহিলাদের বিশ্বকাপ জিতেছে ভারত।

সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিলেন বঙ্গকন্যা রিচা। ফলে বিশ্বজয়ের স্বাদ বাংলায় আরও বেশি।

ইতিহাস গড়া মেয়েকে আগেই সংবর্ধনা দিয়েছে রাজ্য সরকার। গত শনিবার ইডেন গার্ডেন্সে হয়ে গিয়েছে ‘রিচা-বরণ’।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें