২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৩ নভেম্বর, ২০২৫ ; ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ছবির শিরপা জিতেছে পরিচালক অর্জুন দত্তের ছবি ‘ডিপ ফ্রিজ’। ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী।

অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দেবযানী চট্টোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায় প্রমুখ। মুক্তির আগে জাতীয় সম্মান প্রাপ্তি যেন অন্য মাত্রা যোগ করেছে অর্জুনের ছবিতে।

বুধবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার। ছবির ট্রেলার জুড়ে রয়েছে দাম্পত্যের গল্প। এক অত্যন্ত সুখী দম্পতির জীবনের নানা টুকরো দেখা গিয়েছে ট্রেলারে।

একমাত্র সন্তানকে নিয়ে তাঁদের সুখের সংসার। কিন্তু হঠাৎই সেই সম্পর্কে ছন্দপতন ঘটে।

বিবাহবার্ষিকীর রাতে স্বামীর করা একটি ভুল মেনে নিতে পারেন না স্ত্রী। ফল হয় বিবাহবিচ্ছেদ। তবে বিচ্ছেদের পরও একে অপরের থেকে দূরে যেতে পারেননি তাঁরা।

এই দুই চরিত্রেই দেখা যাবে আবির চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তীকে।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










