ক্যানসার রোগীদের পাতলা খোসার ফল খাওয়ায় নিষেধাজ্ঞা কেন? জানালেন চিকিৎসকেরা

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৭ নভেম্বর, ২০২৫; ক্যানসার মানেই বাড়তি সতর্কতা। চিকিৎসার পাশাপাশি জীবনযাপনে নানান বিধিনিষেধ মানতে হয় রোগীদের।

বিশেষ করে কেমোথেরাপির সময় বাড়তি সাবধানতার পরামর্শ দেন চিকিৎসকেরা।

সেই তালিকায় রয়েছে শশা, আপেল, আঙুরের মতো পাতলা খোসার ফলও। কিন্তু কেন এই ফল খাওয়া বারণ? চিকিৎসকদের মতে, কেমোথেরাপি নেওয়ার পর রোগীর রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা কমে যায়।

এর ফলে রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। এই সময় সংক্রমণের ঝুঁকি বাড়ে বহুগুণে।

পাতলা খোসার ফলে মাটির জীবাণু, কীটনাশকের অবশেষ বা অন্যান্য প্যাথোজেন সহজে লেগে থাকে।

ফলগুলি যদি সঠিকভাবে ধোয়া না হয়, তা হলে সংক্রমণের আশঙ্কা আরও বেড়ে যায়। তাই কেমোথেরাপির সময় এই ধরনের ফল খাওয়া নিয়ে বিশেষ সতর্কতার পরামর্শ দেওয়া হয়।

চিকিৎসকেরা আরও জানান, শুধু ক্যানসার রোগী নয়, সকলের ক্ষেত্রেই পাতলা খোসার ফল ভালোভাবে ধুয়ে খাওয়া জরুরি।

তবে লিউকেমিয়া রোগীদের জন্য ঝুঁকি আরও বেশি, কারণ তাঁদের কেমোথেরাপির তীব্রতা অনেক বেশি হয়। ফলে WBC-র সংখ্যা উল্লেখযোগ্যভাবে নেমে যাওয়ায় সংক্রমণ হলে তা প্রাণঘাতী হতে পারে।

সতর্কবার্তা স্পষ্ট—পাতলা খোসার ফল খেতে হলে অবশ্যই ভালো করে ধুয়ে, প্রয়োজন হলে খোসা ছাড়িয়ে খেতে হবে।

চিকিৎসকদের পরামর্শ, কেমোথেরাপির সময় খাদ্যতালিকা ঠিক করতে হলে বিশেষজ্ঞের নির্দেশ মেনে চলা অত্যন্ত জরুরি।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें