কিডনির পাথর গলাতে পারে পাথরকুচি পাতা!?

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৭ নভেম্বর, ২০২৫ ; ব্লাড সুগার, উচ্চ রক্তচাপ থেকে শুরু করে কিডনির পাথর—এ সব রোগ এখন প্রায়ই দেখা যাচ্ছে। বাড়ছে আক্রান্তের সংখ্যাও।

এমন পরিস্থিতিতে আয়ুর্বেদ বিশেষজ্ঞদের দাবি, ঘরোয়া এক পরিচিত ভেষজ উদ্ভিদ কিডনির পাথর গলাতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

আয়ুর্বেদ বিশেষজ্ঞ ভুবনেশ পাণ্ডের মতে, পাষাণভেদ বা পাথরকুচি পাতা দীর্ঘদিন ধরেই লোকজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে।

এই পাতার পাউডার বা পাল্প নিয়মিত সেবনে কিডনি স্টোন ভাঙতে সহায়ক হতে পারে বলে তাঁর দাবি। তিনি জানান, পাথরকুচির পাতা শুকিয়ে পিষে পাউডার তৈরি করে দিনে দুই থেকে তিনবার ৪০-৫০ মিলিগ্রাম করে নেওয়া যায়। এছাড়া এই পাউডার দিয়ে পাল্পও তৈরি করা হয়।

কীভাবে তৈরি করবেন? জেনে নিন রেসিপি—

২ কাপ জলে ১ টেবিলচামচ পাউডার মিশিয়ে ফুটিয়ে নিতে হবে। জল কমে ১ কাপ হলে ছেঁকে দিনে দুই বা তিনবার পান করলে উপকার পাওয়া যেতে পারে।


ওই আয়ুর্বেদ বিশেষজ্ঞ আরও জানান, কিডনি স্টোনের ঝুঁকি কমাতে খাদ্যাভ্যাসেও কিছু সতর্কতা জরুরি। টমেটো, বিট, পেয়ারা ও পালং শাক এড়িয়ে চলার পাশাপাশি দিনে ৯-১০ গ্লাস জল পান করার পরামর্শ দেন তিনি। বীজযুক্ত খাবার কম খাওয়া এবং রেড মিট পরিহারের কথাও বলেন।

তবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা—নিজে নিজে ওষুধ খাওয়া বা সেল্ফ-মেডিকেশন নয়। কিডনির পাথরের মতো সমস্যায় চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ভেষজ বা ওষুধ গ্রহণ না করার পরামর্শই দিয়েছেন ভুবনেশ পাণ্ডে।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें