৫ দিন নিখোঁজ থাকার পর জলাশয়ে মিলল শিশুকন্যার নিথর দেহ, খুন নাকি অন্য কিছু? চলছে তদন্ত

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৮ নভেম্বর, ২০২৫ ; পাঁচদিন নিখোঁজ ছিল শিশুকন্যা। অবশেষে মঙ্গলবার বাড়ি থেকে কিছুটা দূরের একটি জলাশয় থেকে উদ্ধার হল তার নিথর দেহ।

মঙ্গলবার দুপুরে দেহটি উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদহের মোথাবাড়ি থানা এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের অনুমান, শিশুকন্যাটিকে খুন করে দেহ জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে।

জলে ডুবে মৃত্যু না কি, অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তারপরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें