ভাজা তেল দিয়ে বারবার রান্না বিপজ্জনক, সতর্ক করল FSSAI

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২১ নভেম্বর, ২০২৫ ; লুচি, মাছভাজা বা নানা ভাজাভুজির রান্নায় কড়াইভর্তি তেল ব্যবহার অনিবার্য। রান্নার পর অনেকেই সেই অতিরিক্ত তেল সংরক্ষণ করে পরে আবার ব্যবহার করেন।

এই অভ্যাস বহু ঘরে প্রচলিত হলেও, স্বাস্থ্যের জন্য তা যে মারাত্মক ক্ষতিকর—সেটাই জানাচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া।

FSSAI–এর নতুন নির্দেশিকায় বলা হয়েছে, রান্না করা তেল পুনরায় গরম করে ব্যবহার করা একেবারেই নিরাপদ নয়। নতুন তেলে টোটাল পোলার কম্পাউন্ডস থাকে প্রায় ১৫ শতাংশ।

কিন্তু একই তেল দ্বিতীয়বার ব্যবহার করলে TPC–র পরিমাণ বেড়ে ২৫ শতাংশেরও বেশি হয়, যা তেলকে নিম্নমানের ও ক্ষতিকর করে তোলে।

বিশেষত, হোটেল ও রেস্তোরাঁগুলিতে তেলের পুনর্ব্যবহার নিয়ন্ত্রণে রাখতে কঠোর নিয়ম চালু করা হয়েছে। প্রথমবার ব্যবহারের পর অবশিষ্ট তেল রান্নায় না ব্যবহার করে অনুমোদিত এজেন্সিকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বারবার গরম করা তেলে রাসায়নিক পরিবর্তন ঘটে, তৈরি হয় ট্রান্স ফ্যাট ও হাইড্রোক্সি-অ্যালডিহাইড।

এই তেল দিয়ে রান্না করা খাবার নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ, স্ট্রোক, কোলেস্টেরল বৃদ্ধি, পেটের সমস্যা ও হৃদরোগের ঝুঁকি বহু গুণ বাড়ে। এমনকি অন্ত্রের স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হয়।

তাই বাড়ির রান্নায়ও একই তেল বারবার ব্যবহার না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্যঝুঁকি এড়াতে এই অভ্যাস বদলানোই শ্রেয়।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें