আধার জালিয়াতি রুখতে কেন্দ্রের নয়া অ্যাপ, সুরক্ষিত হবে পরিচয় যাচাই

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২১ নভেম্বর, ২০২৫ ; আধার কার্ডের অপব্যবহার রুখতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। পরিচয় যাচাইয়ের সময় পুরো আধার তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা দূর করতে আনা হয়েছে নতুন ‘Aadhar’ অ্যাপ।

এই অ্যাপ ব্যবহার করলে আর কারও হাতে সম্পূর্ণ আধার তথ্য তুলে দিতে হবে না; শুধু কিউআর কোড স্ক্যান করলেই প্রয়োজনীয় তথ্য শেয়ার করা যাবে।

বর্তমানে হোটেল বুকিং থেকে অফিসিয়াল নানা কাজ—সব ক্ষেত্রেই পরিচয়পত্র হিসেবে আধার অপরিহার্য।

কার্ডের ফটোকপি বা ডিজিটাল ফাইল জমা দিতে হয়, ফলে নাম, জন্মতারিখ, ঠিকানা-সহ সংবেদনশীল তথ্য পুরোপুরি অন্যের কাছে চলে যায়।

এই তথ্য অপব্যবহার করে বহু জালিয়াতির ঘটনা ঘটেছে। সেই সমস্যার সমাধানেই নিরাপত্তা বাড়াতে উদ্যোগী হয়েছে কেন্দ্র।

নতুন অ্যাপটি ডাউনলোড করে আধার নম্বর ও ভেরিফিকেশন সম্পন্ন করলেই ব্যবহার করা যাবে। এরপর কোনও সংস্থা বা হোটেল পরিচয় যাচাই চাইলে ব্যবহারকারী শুধু কিউআর কোড স্ক্যান করবে, আর সংস্থা পাবে যাচাইয়ের জন্য প্রয়োজনীয় তথ্য—এর বেশি কিছু নয়।

ফলে পূর্ণ আধার তথ্য আর কোনও তৃতীয় পক্ষের হাতে পৌঁছবে না। এই অ্যাপে শুধু পরিচয় যাচাই নয়, আধারের ঠিকানা পরিবর্তন, ফোন নম্বর আপডেট, মোবাইল লিঙ্কিং–সহ একাধিক কাজ ঘরে বসেই করা যাবে।

কেন্দ্র নিশ্চিত করেছে, হোটেল ও সংস্থাগুলি এই ডিজিটাল ভেরিফিকেশন গ্রহণ করবে।

সরকারের দাবি, এই অ্যাপ চালু হওয়ায় আধারভিত্তিক প্রতারণা কার্যত বন্ধ হবে।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें