২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২১ নভেম্বর, ২০২৫; নভেম্বরে বিয়ের দিনকে নিখুঁত করে তুলতে সাজপোশাকের পাশাপাশি মেকআপও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, তাড়াহুড়ো করে সাজগোজ শুরু করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

তাই অন্তত ২–৩ ঘণ্টা হাতে রেখে শান্তভাবে মেকআপ করা উচিত। সাজগোজের সময়ে অযথা কোনো বিঘ্ন না ঘটানোই বুদ্ধিমানের কাজ।মেকআপের আগে মুখ পরিষ্কার করা অপরিহার্য।

নইলে রূপটান দ্রুত নষ্ট হয়ে যেতে পারে এবং ত্বকের ক্ষতি হতে পারে। পাশাপাশি বিয়ের আগে পোশাক পরে ট্রায়াল দেওয়া খুবই জরুরি।

ফিটিংস ঠিকঠাক না থাকলে মেকআপ যতই নিখুঁত হোক, পুরো সাজ ব্যাহত হবে নিশ্চিতভাবেই। বিশেষ দিনে নতুন কোনো মেকআপ লুক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা না করাই ভালো।

যেটিতে আপনি স্বাভাবিকভাবে স্বস্তি পান, সেই লুকেই থাকা উচিত।

নকল চোখের পাতা ব্যবহার করলে তার মাপ যেন চোখের সঙ্গে ঠিকমতো মানানসই হয়, তা নিশ্চিত করতে হবে।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










