খুশকি সমস্যায় ভুল ধারণা ভাঙা জরুরি, ঠিক তথ্য জানলেই মিলবে সমাধান

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৫ নভেম্বর, ২০২৫; শীতের শুরুতেই মাথা ভর্তি খুশকির সমস্যা বেড়ে যায়। মাথা চুলকানো, চুল রুক্ষ হয়ে যাওয়া ও অতিরিক্ত চুল পড়ে যাওয়ার মতো সমস্যায় ভোগেন বহু মানুষ।

বিশেষজ্ঞরা বলছেন, খুশকি নিয়ে নানা ভুল ধারণা থাকায় অনেকেই সঠিক সমাধান খুঁজে পান না।

তাই খুশকি প্রতিরোধে প্রথমেই প্রয়োজন ভুল তথ্য থেকে বেরিয়ে এসে সঠিক ধারণা জানা। প্রথমত, অনেকেই ভাবেন শ্যাম্পু করার পর ঠিকভাবে চুল না ধুলে খুশকি হয়।

এটি পুরোপুরি ভুল—কারণ খুশকি আসলে স্ক্যাল্প ফাঙ্গাসের সংক্রমণ। দ্বিতীয়ত, শুষ্ক ত্বকেই খুশকি হয়—এই ধারণাও সঠিক নয়।

অতিরিক্ত তৈলাক্ত স্ক্যাল্পেও খুশকি দেখা দিতে পারে। তৃতীয়ত, চুলে তেল মাখা বা অপরিষ্কার চুল রাখলে খুশকি বাড়ে—এই ধারণাও ভুল; কারণ স্ক্যাল্পের আর্দ্রতা বা শুষ্কতা যেকোনো অবস্থায়ও খুশকি হতে পারে।

অনেকে আবার মনে করেন খুশকি ছোঁয়াচে রোগ—এটিও সম্পূর্ণ ভুল ধারণা। খুশকি জীবাণুজনিত সমস্যা হলেও তা সংক্রামক নয়।

এছাড়া খাদ্যাভ্যাসের কারণে খুশকি হয় মনে করা হলেও খুশকি সরাসরি ডায়েটের উপর নির্ভর করে না, যদিও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সুষম খাবার খাওয়া জরুরি।

তাই খুশকি রোধে সঠিক কারণ জানা ও যথাযথ চিকিৎসা নেওয়াই সর্বাধিক কার্যকর সমাধান।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें