এসিডিটির সমস্যা ওষুধে না সারলে সতর্ক হোন! আদতে মানসিক চাপই কারণ বড় বিপদের

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৬ নভেম্বর, ২০২৫ ; কিছু খেলেই গ্যাস, অম্বল, বুক জ্বালা… ওষুধ খেলে সাময়িক স্বস্তি, কিন্তু পরদিনই আবার একই অসুবিধা?

বহু মানুষেরই এই দৈনন্দিন সমস্যা আসলে এক নতুন দিকের দিকে ইঙ্গিত করছে।

সাম্প্রতিক গবেষণা বলছে, নিয়মিত এসিডিটির পিছনে বড় কারণ হজমের ভুল নয়—বরং ক্রমাগত মানসিক চাপ, উদ্বেগ ও দুশ্চিন্তা।

সারাদিনের মেজাজ, আবেগ ও মানসিক স্বাস্থ্য সরাসরি প্রভাব ফেলে হজমের উপর। উদ্বেগ বাড়লে অন্ত্রে উপকারী জীবাণুর সংখ্যা কমে যায়, ক্ষতিকর ব্যাকটেরিয়া বেড়ে গিয়ে তৈরি করে বমি বমি ভাব, পেটব্যথা, গ্যাস অম্বল ও হজমের গোলমাল।

গবেষকদের মতে, অত্যধিক মানসিক চাপ অন্ত্রের কার্যক্ষমতাকে দুর্বল করে দেয়।

কাজের চাপ, মানসিক অস্থিরতা বা উত্তেজনা থাকলে পেটে ‘অম্লের অতিরিক্ত ক্ষরণ’ শুরু হয়, যা ওষুধে সাময়িক কমলেও মূল সমস্যা থেকে যায়।

ফলে বারবার এসিডিটি হলে কেবল ওষুধ নয়, মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। না হলে পরে তা গুরুতর গ্যাস্ট্রিক সমস্যার লক্ষণ হয়ে দাঁড়াতে পারে।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें