কারিপাতার গুণ, নিয়ম করে খেলে কী কী উপকার মিলবে?

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৬ নভেম্বর, ২০২৫; দক্ষিণী রান্নায় কারিপাতার ব্যবহার বেশ পরিচিত হলেও বাঙালি খাবারেও ফোড়ন হিসেবে এর জনপ্রিয়তা বাড়ছে।

শুধু স্বাদ ও ঘ্রাণ নয়, কারিপাতার পুষ্টিগুণও উল্লেখযোগ্য। ভিটামিন A, B, C, ক্যালশিয়াম ও আয়রনে সমৃদ্ধ এই পাতা আয়ুর্বেদিক চিকিৎসায় বহুদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে।

পুষ্টিবিদদের মতে, রান্নায় ব্যবহার করার চেয়ে কাঁচা চিবিয়ে খেলে এর গুণাগুণ আরও কার্যকরভাবে পাওয়া যায়।

কারিপাতা নিয়ম করে খেলে হজমশক্তি বাড়ে, পেটফাঁপা, গ্যাস, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও কমে। এতে থাকা ফাইবার ও অ্যালকালয়েড শরীরের টক্সিন বাইরে বার করতে সাহায্য করে, যা ওজন নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

পাশাপাশি লিভার টক্সিনমুক্ত রাখা ও ফ্যাটি লিভারের সমস্যা কমাতেও কারিপাতা কার্যকর বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें