২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৭ নভেম্বর, ২০২৫; চলতি মাসেই পরিবার, বন্ধু, ভক্তদের হাত ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেতা ধর্মেন্দ্র।

কিংবদন্তি অভিনেতা চলে গেলেও, রেখে গিয়েছেন ২ স্ত্রী, ৬ সন্তান ও তাঁর কালজয়ী সিনেমাগুলিকে।

বৃহস্পতিবার মুম্বইয়ে প্রয়াত অভিনেতার দুই ছেলে সানি দেওল ও ববি দেওল আয়োজন করেছিলেন একটি প্রার্থনা সভার। বাবা চলে যাওয়ার পর, প্রথমবার সামনে আসলেন দুই ভাই।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ছবিতে দেখা গিয়েছে, অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে উঠছেন দুই ভাই।

ধর্মেন্দ্রর প্রার্থনা সভায় সানি ও ববি দেওল।
ধর্মেন্দ্রর প্রার্থনা সভায় সানি ও ববি দেওল।
বেশ গোপনেই হয়েছে ধর্মেন্দ্রর শেষকৃত্য। সেভাবে জাঁকজমক ছিল না।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










