সাত সকালে কার বিরুদ্ধে অভিযোগ জানাতে থানায় হাজির হলেন ডোনা গাঙ্গুলী ?

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৮ নভেম্বর, ২০২৫; হাতের কাছে স্মার্টফোন এবং যথেচ্ছ ইন্টারনেট থাকার কারণে এখন সোশ্যাল মিডিয়ায় যে কোনও সময় যে কোনও ব্যক্তিকে খুব সহজে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া যায়।

অন্য তারকাদের মতই সোশ্যাল মিডিয়ায় বারবার হেনস্থার শিকার হতে হয় ডোনা গঙ্গোপাধ্যায়কে।

সোশ্যাল মিডিয়ায় তাঁকে কদর্য ভাষায় আক্রমণ করার জন্য বুধবার সন্ধ্যায় ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেন ডোনা গঙ্গোপাধ্যায়।

সৌরভ পত্নীর অভিযোগের উপর ভিত্তি করে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা শুরু করেছে পুলিশ।

পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, কলকাতা চলচ্চিত্র উৎসবে ডোনা গঙ্গোপাধ্যায়ের একটি নাচের অনুষ্ঠান ঘিরে কুমন্তব্য করা হয় তাঁকে।

একটি বিশেষ ফেসবুক পেজ থেকে ডোনার বিরুদ্ধে বেশ কিছু কুরুচিকর মন্তব্য ভেসে আসতে দেখা যায় যার ফলে এই পদক্ষেপ তুলতে বাধ্য হন ডোনা।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें