২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৯ নভেম্বর, ২০২৫: ২৮ নভেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছে রুক্মিণী মৈত্র অভিনীত ‘হাটি হাটি পা পা’। এই ছবিতে অভিনেত্রীর বাবার চরিত্রে অভিনয় করেছেন চিরঞ্জিত।

রুক্মিনীর ছবির জন্য অন্য সকলের পাশাপাশি শুভেচ্ছাবার্তা দিতে দেখা যায় তৃণমূলের অন্যতম সদস্য কুণাল ঘোষকে।

হাসপাতাল থেকেই এক পায়ে দাঁড়িয়ে ছবি তুলে কুণাল লেখেন, ‘হাটি হাটি পা পা। আজ মুক্তি পাচ্ছে। ছবির প্রিমিয়ারে রুক্মিনীর আমন্ত্রণ পেয়েছি।

ফোন পেয়েছি। আমার যাওয়া অসম্ভব। কিন্তু হাসপাতাল থেকে শুভেচ্ছাসহ ওর জন্য একটা স্পেশাল পোস্ট।’

কুণালবাবু লেখেন, ‘বিনোদিনীতে রুক্মিণী মুগ্ধ করেছিল। হাটি হাটি পা পা যেটুকু দেখেছি, একদম অন্যরকম, শুনেছি এখানেও বাবা চিরঞ্জিতদার সঙ্গে ফাটিয়ে অভিনয় করেছে মেয়ে রুক্মিণী।

নতুন ছবি দর্শকদের ভালোবাসা পাক। আমারও হাটি হাটি পা পা শুরু, আপাতত এক পায়ে দাঁড়িয়ে।’

কুণালবাবুর এই পোষ্টের উত্তরে মজার উত্তর দেন অভিনেত্রী। রুক্মিণী লেখেন, ‘অনেক অনেক ধন্যবাদ। দয়া করে তাড়াতাড়ি সুস্থ হও। তোমায় হাটি হাটি না, দৌড়াতে দৌড়াতে দেখতে চাই। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।’
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










