২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৯ নভেম্বর, ২০২৫; সাতপাকে বাঁধা পড়লেন খরাজ মুখোপাধ্যায়ের একমাত্র ছেলে বিহু ওরফে তমোঘ্ন মুখোপাধ্যায়।

তিন বছর আগেই দীর্ঘদিনের বান্ধবী রোজার সঙ্গে আইনি বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি।

অবশেষে গতকাল ছাদনা তলায় চার হাত এক হল। বিবাহ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন টলি পাড়ার একাধিক নামিদামি তারকারা।

এই অনুষ্ঠানে রুক্ষীণিকে নিয়ে আসেন দেব। দেব পরেছিলেন একটি কালো কোট-প্যান্ট, রুক্মিণী পরেছিলেন একটি ফ্লোরাল অফ শোল্ডার গাউন।

অনুষ্ঠানের উপস্থিত ছিলেন অনুসূয়া মজুমদার, ব্রাত্য বসু, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা।অনুষ্ঠানের সস্ত্রীক এসেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন টলিউডের একাধিক নায়ক – নায়িকা, অভিনেতা – অভিনেত্রী।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










