পাকিস্তানের জেলে ভারতীয় মৎস্যজীবীর রহস্যজনক মৃত্যু! দেহ ফেরাতে সরকারি তৎপরতা, পরিবারের পাশে আমিন সোহেল

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৯ নভেম্বর, ২০২৫ ; পূর্ব মেদিনীপুরের উত্তর কাঁথি বিধানসভা এলাকার বামুনিয়া অঞ্চলের পাইকবার গ্রামের মৎস্যজীবী স্বপন রানার পাকিস্তানের জেলে মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পুরো জেলাজুড়ে।

মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রম করার অভিযোগে তিনি পাকিস্তানের জল পুলিশের হাতে আটক হয়েছিলেন।

এরপর, দীর্ঘ দুই বছর বন্দিদশায় থাকার পর হঠাৎ তাঁর মৃত্যুসংবাদ পৌঁছায় বাড়িতে।

পরিবার ও এলাকাবাসীর দাবি, স্বপন রানার মৃত্যুর কারণ এখনো পরিষ্কার নয়। বন্দিদশায় তাঁর চিকিৎসা, নিরাপত্তা বা আচরণ কোনও দিকেই স্পষ্ট তথ্য নেই। ফলে মৃত্যুকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন।

এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়।

প্রশাসন জানিয়েছে, সরকারি উদ্যোগে মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পররাষ্ট্র দফতরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে কূটনৈতিক পথেই দেহ ফেরানোর চেষ্টা চলছে।

এই দুঃসময়ে পরিবারের পাশে দাঁড়িয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান আমিন সোহেল।

তিনি নিজে স্বপন রানার পরিবারের সঙ্গে কথা বলে সাহায্য ও সর্বতোভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें