২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৩০ নভেম্বর, ২০২৫; জোড়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় দেখা দিয়েছে পরিবর্তন।

তাপমাত্রা কিছুটা বাড়লেও দিন ও রাতের পারদ এখনো স্বাভাবিকের নিচেই রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা সামান্য বাড়বে।

কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭–১৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে, আর পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১৪ ডিগ্রির আশেপাশে থাকবে। এই সময়ে বাড়বে কুয়াশার সম্ভাবনা—বিশেষত উপকূলবর্তী জেলাগুলিতে।

তবে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আগামী সপ্তাহের শুরুতেই আবহাওয়ায় ফের পরিবর্তন আসবে।

মঙ্গলবার থেকে তাপমাত্রা কমতে শুরু করে শুক্রবারের মধ্যে কলকাতায় সর্বনিম্ন পারদ নেমে যেতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। শনিবার সকালে কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে সামান্য কম।

দিনের তাপমাত্রাও স্বাভাবিকের নিচে ছিল। এদিকে উত্তরবঙ্গে শীত পুরোদমে উপস্থিত—দার্জিলিঙে পারদ ৬ ডিগ্রির ঘরে, আকাশ পরিষ্কার এবং তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










