২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১ ডিসেম্বর, ২০২৫; ফুসফুসের ক্যানসারের প্রকোপ দিনে দিনে বাড়ছে। সাধারণ ধারণা, এই রোগ মূলত ধূমপায়ীদের মধ্যেই সীমাবদ্ধ।

কিন্তু চিকিৎসকদের মতে, ধূমপান না করলেও জিনগত পরিবর্তন বা অন্যান্য কারণেও ফুসফুসে ক্যানসার হতে পারে।

সমস্যা হল—দীর্ঘদিনের কাশি, শ্বাসকষ্ট, কফে রক্ত, বুকে বা পিঠে ব্যথা, বারবার ফুসফুসে সংক্রমণ, গলার স্বর বসে যাওয়া বা হঠাৎ ওজন কমার মতো উপসর্গকে অনেকেই সাধারণ অসুখ ভেবে এড়িয়ে যান।

অথচ এগুলোই ফুসফুসে টিউমার বাড়ার প্রথম দিকের সংকেত হতে পারে।

চিকিৎসকদের সতর্কবার্তা, উপসর্গগুলো বারবার দেখা দিলে বা ধূমপানের ইতিহাস থাকলে অবহেলা না করে অবিলম্বে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

কারণ প্রাথমিক অবস্থায় রোগ ধরা পড়লে চিকিৎসা সহজ হয় এবং সেরে ওঠার সম্ভাবনাও অনেক বেশি থাকে।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










