২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২ ডিসেম্বর, ২০২৫; সামান্থা রুথ প্রভু ও পরিচালক রাজ নিদিমেরুর বিয়ে হয়েছে একেবারে অন্য স্বাদে—কোয়েম্বাটুরের ইশা যোগ কেন্দ্রের লিঙ্গ ভৈরবী আবাসে।

তারকাদের জাঁকজমকপূর্ণ ডেস্টিনেশন ওয়েডিংয়ের বদলে তাঁরা বেছে নিলেন শান্ত, আধ্যাত্মিক পরিবেশ।

লাল ব্রোকেড শাড়িতে সামান্থা এবং অফ-হোয়াইট পাঞ্জাবি–সোনালি কোটে রাজ বিয়ের ছবি প্রকাশ করতেই নজর কাড়ে সামাজিক মাধ্যমে।

এই বিয়ের মূল আকর্ষণ ‘ভূতশুদ্ধি বিবাহ’—এক বিশেষ যোগপদ্ধতিসম্মত রীতি, যেখানে গুরুত্ব দেওয়া হয় মহাবিশ্বের পাঁচ উপাদান ক্ষিতি, অপ, তেজ, মরুৎ ও ব্যোমের সমন্বয়ে।

প্রচলিত হিন্দু রীতির আচার-অনুষ্ঠানের বদলে এই পদ্ধতির লক্ষ্য দম্পতির শক্তি, আবেগ ও চেতনাকে প্রাকৃতিক উপাদানের সঙ্গে সুষমভাবে যুক্ত করা।

সংস্কৃতে ‘ভূতশুদ্ধি’ শব্দের অর্থই ‘উপাদানের শুদ্ধিকরণ’—যা বিবাহিত জীবনে গভীর সংযোগের প্রতীক।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










