CEO – র তরফে নির্দেশিকা দেওয়া হলো BLO দের

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৩ ডিসেম্বর, ২০২৫; CEOর নয়া নির্দেশিকা BLOদের।আগামীকালের মধ্যে সমস্ত ফ্রম আপলোড করতে হবে।

পুরণ করা ফর্ম এবং এখনো দেওয়া হয়নি এরকম ফর্ম। সমস্ত ফর্মের স্টেটাস আপলোড করতে হবে আগামীকালের মধ্যে 11ডিসেম্বরের মধ্যে যদি কোনো ফর্ম দেওয়া বাকি আছে তাহলে সেগুলো UNCOLLECTABLE বলে গণ্য হবে এবং পোর্টালেও সেই স্টেটাস আপলোড হবে।

কোনো ডেটা অস্থায়ী কর্মীদের দ্বারা পূর্ণ হয়েছে কিনা তা এই অতিরিক্ত এক সপ্তাহে খতিয়ে দেখতে হবে।যদি এই ক্ষেত্রে কোনও laps থাকে তাহলে দায়ী হবেন BLO।

2002এ ৬০ বছর বা তার বেশি বয়সী ভোটারদের তথ্য ফের চেক করতে হবে।

2025এর ভোটার লিস্টে অভিভাবক হিসাবে যাদের নাম আছে অথচ BLO দের ম্যাপিংয়ে অভিভাবক হিসেবে নাম ম্যাচ করছে না তাদের ডেটা ফের খতিয়ে দেখতে হবে।

2002এর লিস্টে অভিভাবক হিসাবে থাকা নামের সঙ্গে ভোটারদের বয়সের ব্যবধান যদি 45বছরের বেশি বা 18বছরের কম হয় সেই তথ্য খতিয়ে দেখতে হবে।

বাড়িতে অনুপস্থিত কোনো ভোটারের হয়ে তার পরিবারের কেউ ফর্মে সই করলে BLO সেই অনুপস্থিত ভোটারকে ফোন করে বা তার বাড়ি গিয়ে সরেজমিনে খতিয়ে দেখবেন সেই ভোটার আদৌ আছেন কিনা এবং তিনি দেশের অন্য কোনো এলাকার ভোটার কিনা তাও খতিয়ে দেখবেন BLO।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें