আগামী বছর পুজো ও বড়দিনের সিনেমা রিলিজ ক্যালেন্ডার তৈরি, দেব-জিৎ কি মুখোমুখি?

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৫ ডিসেম্বর, ২০২৫; আগামী বছরের পুজো ও বড়দিনের সিনেমা রিলিজ ক্যালেন্ডার তৈরির কাজ শুরু করেছে ফেডারেশন ও ইমপা।

এই নিয়ে শনিবার ফের বৈঠকে বসে দুই সংগঠন।

বৈঠকে উপস্থিত ছিলেন পিয়া সেনগুপ্ত, স্বরূপ বিশ্বাস-সহ টলিউডের একাধিক পরিচালক ও প্রযোজক।

আগেই যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, উৎসবের মরশুমে ছবির সংঘাত এড়াতে নির্দিষ্ট রিলিজ ক্যালেন্ডার তৈরি করা হবে, সেইp পরিকল্পনাই এখন বাস্তবায়িত হচ্ছে।

বৈঠক শেষে ফেডারেশনের তরফে জানানো হয়েছে, আগামী বছর পুজো ও বড়দিনের রিলিজ সূচি মোটামুটি স্থির হয়ে গিয়েছে। ফেস্টিভ্যালের সময়ে মূলত বিগ বাজেটের ছবিই মুক্তি পাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে কবে কোন ছবি মুক্তি পাবে, তা এখনও চূড়ান্ত হয়নি। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, আগামী বছর পুজো ও বড়দিন মিলিয়ে তিনটির বদলে চারটি ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें