সত্যিই কি ভাঙছে নীল–তৃণার সংসার? গুঞ্জনের মাঝেই সহ-অভিনেত্রীর ভাইরাল পোস্টে নতুন মোড়

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৬ ডিসেম্বর, ২০২৫; দিন কয়েক ধরেই টেলিপর্দার জনপ্রিয় তারকা দম্পতি তৃণা সাহা ও নীল ভট্টাচার্যের দাম্পত্যে ফাটল ধরেছে—এমন গুঞ্জনে সরগরম নেটপাড়া থেকে স্টুডিওপাড়া।

আগেও একাধিকবার তাঁদের বিচ্ছেদের জল্পনা উঠে এলেও, এবার সেই আলোচনা নতুন করে দানা বাঁধে সোশ্যাল মিডিয়ার এক ইঙ্গিতে।

রবিবার রাতে অবশ্য সব জল্পনায় খানিকটা জল ঢেলে এক অ্যাওয়ার্ড শোতে একসঙ্গেই দেখা যায় নীল ও তৃণাকে।

সেই অনুষ্ঠানেরই একটি ছবি শেয়ার করে আলোচনার কেন্দ্রে উঠে এলেন ধারাবাহিক ‘তটিনী’-র খুদে অভিনেত্রী আয়ুশ্রী।

ছবিতে নীল–তৃণার সঙ্গে পুরস্কার হাতে ক্যামেরার দিকে হাসিমুখে পোজ দিতে দেখা যায় তাকে। তবে ছবির থেকেও বেশি নজর কেড়েছে আয়ুশ্রীর ক্যাপশন। সেখানে সে লেখে,

“অনেক নেতিবাচক পোস্ট দেখার পর এটা আমার পোস্ট। আমার রিয়েল মাম্মি, ওঁর রিয়েল হাজবেন্ডের সঙ্গে।

দয়া করে বাজে খবর ছড়াবেন না। যদি পারেন ইতিবাচক কথা বলুন। গুড ভাইরাল নিউজ নিয়ে কাজ করুন। টিআরপি বাড়ানোর গুজবে কান দেবেন না।”

পোস্টে নীল ও তৃণাকে ট্যাগও করা হয়েছে। পর্দার মেয়ের এই বার্তায় সায় দিয়ে পোস্টে ‘লাইক’ করেছেন তৃণাও।

 

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें