মেসির ভিডিওতে করিনা, ছেলের স্বপ্নপূরণে কাকে ধন্যবাদ জানালেন বেবো

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ; ভারতে ‘গোট ট্যুর’ শেষ করে লিওনেল মেসি বুধবার একটি আবেগঘন ভিডিও পোস্ট করেন সোশাল মিডিয়ায়।

সেই ভিডিওতেই জ্বলজ্বল করছে করিনা কাপুরের সঙ্গে তাঁর সাক্ষাতের মুহূর্ত। মেসির পোস্টে নিজের ছবি দেখে স্বাভাবিকভাবেই আনন্দে ভাসেন বেবো।

কিংবদন্তি ফুটবলারের ভিডিও শেয়ার করে তিনি লেখেন, “তৈমুর, এটা তোমার জন্যই সম্ভব হল”, স্পষ্ট করে দেন এই সাক্ষাতের নেপথ্যে রয়েছে বড়ছেলের ফুটবল-প্রীতি।

করিনা আগেই জানিয়েছিলেন, বড়ছেলে তৈমুর আলি খান লিওনেল মেসির ‘জাবরা ফ্যান’।

সেই কারণেই রবিবার ব্যস্ত শিডিউল সরিয়ে ওয়াংখেড়ের মাঠে দুই সন্তানকে নিয়ে হাজির হন অভিনেত্রী। ভাইরাল ভিডিওতে দেখা যায়, সামনে মেসিকে দেখে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে তৈমুর।

স্বপ্নের নায়কের সঙ্গে দেখা করানোই ছিল করিনার মূল উদ্দেশ্য, যদিও মেসির ভারত সফরের অফিসিয়াল ভিডিওতে সেই মুহূর্ত জায়গা পাবে, তা তিনি ভাবেননি।

মেসির মুম্বইয়ের অনুষ্ঠানে করিনা ছাড়াও উপস্থিত ছিলেন অজয় দেবগন, টাইগার শ্রফ, শিল্পা শেট্টি, গীতা বসরা-সহ বহু তারকা।

তবে মেসির ভিডিওতে ঠাঁই পেয়েছেন একমাত্র করিনাই।

এই বিশেষ মুহূর্তেই ছেলের ফুটবল উন্মাদনাকে ধন্যবাদ জানিয়ে বেবো জানান, তৈমুর অভিনেতা নয়, ভবিষ্যতে মেসির মতো একজন ফুটবলার হতে চায়।

সেই স্বপ্নের নায়কের সঙ্গে সাক্ষাৎ যে তাঁদের কাছে আজীবনের স্মৃতি হয়ে থাকবে, তা বলাই বাহুল্য।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें