২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৭ ডিসেম্বর, ২০২৫; ধর্মনগর মহকুমার কামেশ্বর গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ সরকারের অকাল ও রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে সোমবার শোক ও ক্ষোভে ফেটে পড়ে গোটা এলাকা।

সুষ্ঠু বিচার ও নিরপেক্ষ তদন্তের দাবিতে গ্রামবাসী সহ ধর্মনগরের আপামর জনতা এক বিশাল মৌন মিছিলের আয়োজন করে।

মোবাইলের ফ্ল্যাস লাইট জ্বালিয়ে শতাধিক মানুষ এই শান্তিপূর্ণ মিছিলে অংশ নেন।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










