২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২২ ডিসেম্বর, ২০২৫; টিআরপিতে বড়সড় রদবদল! পরশুরামকে পিছনে ফেলে শীর্ষে ‘পরিণীতা’। এই সপ্তাহের টিআরপি তালিকায় এসেছে চমকপ্রদ বদল।

তৃণা-ইন্দ্রজিতের জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম’-কে পিছনে ফেলে প্রথম স্থানে উঠে এসেছে ‘পরিণীতা’। পারুল ও রায়ানের রসায়ন দর্শকের মন জয় করায় ৭.১ রেটিং পেয়ে শীর্ষে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।

৬.৯ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরশুরাম’। তৃতীয় স্থানে রয়েছে ‘রাঙ্গামতী তীরন্দাজ’, যার প্রাপ্ত নম্বর ৬.৮।

চতুর্থ স্থানে রয়েছে স্বস্তিকার অভিনীত ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ (৬.৬)। টেলিপর্দায় শেষ পর্ব সম্প্রচারের আগেও প্রথম পাঁচে জায়গা ধরে রেখেছে ‘জগদ্ধাত্রী’, যার রেটিং ৬.৪।

এই সপ্তাহে যৌথভাবে ষষ্ঠ স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’ এবং ‘বেশ করেছি প্রেম করেছি’—দু’টি ধারাবাহিকই পেয়েছে ৬.০ রেটিং।

অন্যদিকে নায়িকা বদলের পর কিছুটা ঘুরে দাঁড়ালেও ফের পিছিয়ে পড়েছে ‘চিরদিনই তুমি যে আমার’।

জীতু-শিরিনের এই ধারাবাহিকটি ‘আমাদের দাদামণি’-র সঙ্গে যৌথভাবে অষ্টম স্থানে রয়েছে (৫.৯)। নবম স্থানে ‘চিরসখা’ (৫.৮) এবং তালিকার শেষে ৫.৭ রেটিং নিয়ে রয়েছে আরাত্রিকা ও শ্রুতির ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










