২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২২ ডিসেম্বর, ২০২৫; যুব এশিয়া কাপে ভারতকে হারিয়ে দেশে ফিরতেই নায়কোচিত সংবর্ধনা পেল পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

বড়দের এশিয়া কাপে একাধিকবার ভারতের কাছে হারার পর যুব দলের এই সাফল্যকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করছে পাক শিবির।

ইসলামাবাদে দলের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা করেন, প্রত্যেক ক্রিকেটারকে ১০ মিলিয়ন পাকিস্তানি টাকা করে পুরস্কার দেওয়া হবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩২ লক্ষ টাকা।

সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত ফাইনালে সমীর মিনহাসের ১৭২ রানের দাপটে পাকিস্তান তোলে ৩৪৭ রান। জবাবে ভারতীয় যুব দল মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে যায়।

বড়দের দল যেখানে ভারতের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ব্যর্থ, সেখানে যুব দলের এই জয় পাক ক্রিকেটকে নতুন করে আত্মবিশ্বাস জুগিয়েছে বলেই মত বিশেষজ্ঞদের।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










