২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৪ ডিসেম্বর, ২০২৫ ; হলিউড তারকা ও জনপ্রিয় গায়ক নিক জোনাস যে বলিউড গানের বড় ভক্ত, তা নতুন নয়।

এবার অক্ষয় খান্না ও রণবীর সিংয়ের ছবির আইটেম সং ‘ধুরন্ধর’-এর তালে নেচে নেটদুনিয়ায় ঝড় তুললেন তিনি।

শুধু নিক নন, তাঁর সঙ্গে নাচে যোগ দেন ভাই জো ও কেভিন জোনাসও—তিন ভাইয়ের একসঙ্গে পারফরম্যান্স ২০২৫-এ ইতিমধ্যেই ভাইরাল।

নিক নিজেই এই নাচের রিলটি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখেছেন, ‘প্রি-শো হাইপ গান আনলকড’। ভিডিয়োটিতে ‘ধুরন্ধর’-এর আইটেম সং-এর তালে জোনাস ব্রাদার্সের এনার্জেটিক পারফরম্যান্স নজর কেড়েছে নেটিজেনদের।

এই রিল দেখে চুপ থাকতে পারেননি রণবীর সিংও। নিকের পোস্টে মজার কমেন্ট করেন তিনি, যার জবাবে নিক লেখেন ভালোবাসার বার্তা।

ছবির পরিচালক আদিত্য ধর-সহ একাধিক অভিনেতা-অভিনেত্রীও প্রতিক্রিয়া জানিয়েছেন। সব মিলিয়ে, বলিউড গানে নিক জোনাসের এই নাচ এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










