বড়দিনে প্রবল শীতে কাঁপছে রাজ্যবাসী

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৪ ডিসেম্বর, ২০২৫; বড়দিনে শহরে তাপমাত্রার পারদ কিছুটা নামতে শুরু করেছে। যদিও এখনও তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে, শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১৪.৯ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে তাপমাত্রা আরও কমতে পারে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে।

পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

অন্যদিকে উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা।

 

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें