২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১০ জানুয়ারি, ২০২৬ ; ই-মেল ব্যবহারে বড়সড় পরিবর্তন আনতে চলেছে গুগল। জনপ্রিয় মেল পরিষেবা Gmail-এ যুক্ত হচ্ছে নতুন AI Overviews ফিচার। এর ফলে ইনবক্সে জমে থাকা দীর্ঘ ই-মেল থ্রেড আর পড়ে সময় নষ্ট করতে হবে না।

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে গুরুত্বপূর্ণ ই-মেলগুলির সারাংশ নিজে থেকেই তুলে ধরবে জিমেল, এমনটাই জানিয়েছে গুগল।

নতুন এই ফিচারের মাধ্যমে একাধিক রিপ্লাই-সহ লম্বা ই-মেল থ্রেডের মূল বক্তব্য সংক্ষেপে দেখাবে AI।

বিশেষ করে অফিস সংক্রান্ত বা গ্রুপ ই-মেলে এই সুবিধা ব্যবহারকারীদের অনেকটাই স্বস্তি দেবে বলে মনে করছে প্রযুক্তি মহল। গুগলের শক্তিশালী Gemini AI মডেলের সাহায্যে এই ওভারভিউ তৈরি হবে, যা ব্যবহারকারীর সময় ও পরিশ্রম দুটোই বাঁচাবে।

এছাড়াও জিমেলে ইতিমধ্যেই থাকা ‘Help Me Write’ ও স্মার্ট রিপ্লাইয়ের মতো AI ফিচারগুলিকে আরও উন্নত করা হচ্ছে। ধাপে ধাপে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য এই সুবিধা চালু হবে বলে জানিয়েছে গুগল।

প্রযুক্তিবিদদের মতে, এই আপডেটের ফলে জিমেল আরও স্মার্ট ও ব্যবহারবান্ধব হয়ে উঠবে, বদলে যাবে ই-মেল ব্যবহারের অভিজ্ঞতা।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










