ব্রেকফাস্টে ফল খাওয়া কি ঠিক? জেনে নিন কোন ফল খাবেন সকালে

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১০ জানুয়ারি, ২০২৬; ব্রেকফাস্টে ফল খাওয়া একেবারেই নিষেধ নয়। বরং দিনের শুরুতে ফল খেলে শরীর ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট পায়, যা সারাদিনের এনার্জি জোগাতে সাহায্য করে।

ব্রেকফাস্টের সঙ্গে বা হালকা জলখাবারের ২০–৩০ মিনিট পরে ফল খাওয়া যেতে পারে। তবে খালি পেটে ফল খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি, কারণ কিছু ফলে থাকা প্রাকৃতিক শর্করা সকালে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়াতে পারে।

বিশেষ করে ডায়াবিটিস থাকলে খালি পেটে ফল খাওয়া ঠিক নয়। ফলে থাকা ফ্রুক্টোজ় ও সুক্রোজ় রক্তে সুগার লেভেল বাড়াতে পারে।

তাই ডায়াবিটিসের রোগীদের জন্য ভালো পদ্ধতি হল—ওটস, রুটি-সব্জির তরকারি, ডিম বা প্রোটিনসমৃদ্ধ ব্রেকফাস্ট খাওয়ার পর অল্প পরিমাণে ফল খাওয়া। এতে সুগার লেভেল হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কা কম থাকে।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें