২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৪ জানুয়ারি, ২০২৬ ; দুই আধাসামরিক বাহিনী ও এনআইএ-র শীর্ষপদে রদবদল করল অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

বুধবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে। ইন্দো-তিব্বত বর্ডার (আইটিবি) পুলিশের ডিরেক্টর জেনারেল ছিলেন ১৯৯৩ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস প্রবীণ কুমার।

তিনি দায়িত্ব পাচ্ছেন বিএসএফের ডিজি হিসাবে। প্রবীণের জায়গায় আইটিবিপি-র প্রধান হবেন শত্রুজিৎ সিংহ কপূর।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










