২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৬ জানুয়ারি, ২০২৬ ; চারদিনের ছুটি কাটিয়ে আজ কাজে ফিরবে বাংলা। আর এবার কাজে ফেরাটা হবে মোটামুটি গরম নিয়েই।

না, সকালের দিকে তেমন একটা উষ্ণতা অনুভব হবে না। যদিও বেলা বাড়লেই গরম লাগবে। গায়ে রাখা যাবে না শীতকাপড়। এমনকী হালকা জামা পরে বাইরে বেরলেও ঘাম হতে পারে।

হাওয়া অফিস ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে নতুন করে আর পারদ পতন হবে না। এখন থেকেই শীত বিদায়ের জন্য তৈরি হয়ে যেতে হবে। তাপমাত্রা বাড়ছে ২ থেকে ৩ ডিগ্রি।

সোমবার থেকেই বাড়তে শুরু করেছে শহরের তাপমাত্রা। আর বুধবারের মধ্যে পারদ ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছে হাওয়া অফিস।

যার ফলে শীতের খেলা এবারের মতো শেষ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। জানুয়ারির প্রথম দিকে ভালই ঠান্ডা উপভোগ করেছে কলকাতা সহ গোটা বাংলা।

তবে চলতি মাসের মাঝামাঝি থেকেই বেগরবাই শুরু করে শীত। ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে চারপাশ।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










