Kanchrapara : কাঁচরাপাড়ার ওয়্যারলেস রাস্তা নামে পরিচিত ওয়ার্কশপ রোড সংস্কারের কাজ সম্পূর্ণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয়রা

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ রাজীব গুপ্তা/ ২৭শে জানুয়ারি, ২০২৬ ; পাইপ লাইনের কাজের পর ৬ মাস কেটে যাওয়ার পরেও এখনও হয়নি ওয়্যারলেস রাস্তার নামে পরিচিত ওয়ার্কশপ রোড সংস্কারের কাজ।

এর জন্য নিত্য সমস্যায় পড়ছেন পথচারীরা। ব্যাহত হচ্ছে ভারী বাহন চলাচল।

মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ আবারও এই রাস্তা দিয়ে যাওয়ার পথে ধসে গেল এক জেনারেটার বহনকারী গাড়ি। দীর্ঘক্ষণ চেষ্টা করার পর সেই গাড়িটিকে বের করে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।

তবে, কাঁচরাপাড়ার ২০ ও ২১ নং ওয়ার্ড তথা হালিশহরের সংযোগকারী এই ব্যস্ততম রাস্তার দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছেন এলাকাবাসীরা ।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें