২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৭ ফেব্রুয়ারি, ২০২৬; গাড়িতে রানির সাজে ব্যারাকপুরে এলেন মিমি চক্রবর্তী। এই দৃশ্য বিশেষ নজর কাড়ল ভক্তদের।

রাজকীয় পোশাকে সেজে, অলঙ্কারে মুড়ে একেবারে রানির মতো ব্যারাকপুরে হাজির হন জনপ্রিয় অভিনেত্রী তথা পাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। তাঁকে ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

ব্যারাকপুরের ‘তানিসক’ শোরুমের বিশেষ অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর এই আগমন।

শোরুম কর্তৃপক্ষও তাঁকে রানির মর্যাদাতেই স্বাগত জানিয়েছে। ফুল,আলোকসজ্জা এবং করতালিতে মুখর হয়ে ওঠে গোটা অনুষ্ঠানস্থল।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










