বিয়ের আগেই হবু শাশুড়িকে ‘মা’ ডাক! ভালোবাসায় ভরালেন ‘দাদামণি’ নায়িকা অনুষ্কা

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ; জি বাংলার হিট মেগা ‘দাদামণি’-র নায়িকা অনুষ্কা চক্রবর্তীর ব্য়ক্তিগত জীবন কারুর অজানা নয়।

খুল্লমখুল্লা প্রেম করেন অনুষ্কা। তাঁর মনের মানুষও টলিপাড়ার চেনা মুখ। অভিনেতা অনুভব কাঞ্জিলালের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। এখন থেকেই হবু শাশুড়ি মায়ের চোখের মণি।

সুমনা কাঞ্জিলাল-এর জন্মদিনে অনুষ্কার বিশেষ পোস্ট এখন নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।সুমনা কাঞ্জিলালের জন্মদিনে তাঁর সঙ্গে একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন অনুষ্কা।

সেখানে কোনো ধরাবাঁধা শুভেচ্ছা নয়, বরং মিশে আছে পরিবারের ঘ্রাণ। অনুষ্কা লিখেছেন, ‘শুভ জন্মদিন মাম্মা (সুমনা কাঞ্জিলাল)।

তুমি সবসময় আমাকে বোঝাও যে এটাই আমার নিজের ঘর। তোমায় অনেক ভালোবাসি।’

বিয়ের আগেই হবু শাশুড়িকে ‘মাম্মা’ বলে সম্বোধন করা এবং তাঁর কাছে নিজেকে ‘ঘরের মেয়ে’ মনে করা— এই সবটাই বুঝিয়ে দিচ্ছে কাঞ্জিলাল পরিবারের সঙ্গে অনুষ্কার সমীকরণ কতটা সহজ ও সুন্দর

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें