পুরসভায় ঘাটতি বাজেট পেশ করলেন মেয়র ফিরহাদ, মমতার ‘হাম্পটি ডাম্পটি বাজেট’ উদ্ধৃত করে বিঁধল বিজেপি

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬; কলকাতা পুরসভার সদর দফতরে শুক্রবার বাজেট পেশকে কেন্দ্র করে রাজনৈতিক আক্রমণ ও পাল্টা আক্রমণে সরগরম হয়ে ওঠে পরিবেশ।

আগামী অর্থবর্ষের জন্য বাজেট পেশ করেন মেয়র ফিরহাদ হাকিম। গত অর্থবর্ষের তুলনায় কিছুটা কমলেও, ঘাটতি নিয়েই বাজেট পেশ করতে হয়েছে পুর কর্তৃপক্ষকে।

পুরসভার তথ্য অনুযায়ী, ২০২৫-২০২৬ অর্থবর্ষে বাজেট ঘাটতির পরিমাণ ছিল ১২২.০৬ কোটি টাকা।

এ বছর সেই ঘাটতি কমে দাঁড়িয়েছে ১১১ কোটিতে। যদিও নির্ধারিত আয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছোতে পারেনি পুরসভা।

পানীয় জল-সহ একাধিক ক্ষেত্রে বরাদ্দ থাকলেও সম্পূর্ণ খরচ করা সম্ভব হয়নি বলেও জানা গিয়েছে। তবে জল, রাস্তা, আলোর মতো পরিকাঠামোগত বিষয়ে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

কলকাতা পুরসভার একাংশের দাবি, চলতি বছর বিধানসভা ভোটের পরেই ডিসেম্বর মাসে কলকাতা পুরসভার নির্বাচন। ভোটের আগে তাই শেষ বাজেটে বিশেষ ঝুঁকি নিতে চাননি মেয়র।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें