শীত যেতেই হাজির নিম্নচাপ! দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি? আগামীকালের আবহাওয়া

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৪ ফেব্রুয়ারি, ২০২৬; এবারের মত শীত বিদায় নিতে শুরু করেছে রাজ্য থেকে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ এখনও থাকলেও দক্ষিণবঙ্গে তা অনেকটাই কমে গিয়েছে।

সকালের দিকে হালকা শিরশিরানি, তবে বেলা বাড়তেই হাজির গরম। এরই মধ্যে ১৫ ফেব্রুয়ারির মধ্যে একটি নিম্নচাপ গঠন হতে পারে। তার প্রভাব কি এই রাজ্যে পড়বে?

আবহাওয়া দপ্তর বলছে, আগামী সপ্তাহ থেকে আরও খানিকটা চড়বে পারদ। সর্বোচ্চ তাপমাত্রা ৩০-৩১ ডিগ্রির ঘরে উঠতে পারে। সর্বত্র স্বাভাবিকের উপরে থাকবে তাপমাত্রা।

হাওয়া অফিস বলছে, হঠাৎ করে শীত পলায়নের কারণ পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর-পশ্চিমের পার্বত্য অঞ্চলে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয়, যা ধীরে ধীরে সরছে।

আবার আরও একটি পশ্চিমী গতকালই ঢুকেছে। আরও একটি ঝঞ্ঝা ঢুকবে সোমবার। সবমিলিয়ে বাড়বে তাপমাত্রা।

এদিকে হাজির হয়েছে নিম্নচাপ। আবহাওয়া দপ্তর বলছে, শুক্রবার থেকে পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর উচ্চ বায়ু ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি পর্যন্ত বিস্তৃত ছিল।

এদিন সকাল সাড়ে ৮টা পর্যন্তও ঘূর্ণাবর্তটি একই অবস্থানে।

এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরের কেন্দ্রীয় অংশে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। যদিও আগামী ৭ দিন বাংলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment