২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২২ ফেব্রুয়ারি, ২০২৬; আগামী ২ দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

আগামী ২৩ থেকে ২৪ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

২৩ তারিখ শুধুমাত্র ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

২৪ তারিখে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ তারিখ পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার কলকাতা তাপমাত্রা সর্বোচ্চ ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ ডিগ্রির কাছাকাছি থাকবে।

২৩ থেকে ২৪ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










