সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ! হাঁসখালীতে বাংলাদেশি তরুণী-সহ ভারতীয় দালাল গ্রেপ্তার

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২১ ফেব্রুয়ারি, ২০২৬; হাঁসখালী থানার পুলিশের অভিযানে ধরা পড়ল এক বাংলাদেশি তরুণী এবং তাঁকে সহায়তাকারী এক ভারতীয় দালাল।

নদীয়া জেলার বারো চুপরিয়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের বৃহস্পতিবার রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

ঘটনায় সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে বুধবার গভীর রাতে বারো চুপরিয়া গ্রামে প্রকাশ টিকাদারের বাড়িতে হানা দেয় পুলিশ।

সেখান থেকে উদ্ধার করা হয় বছর ২৩-এর জামি খাতুন নামে এক তরুণীকে। তিনি বাংলাদেশের বগুড়া জেলার বাসিন্দা বলে দাবি পুলিশের।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দু’দিন আগে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন তিনি এবং প্রকাশ টিকাদারের সহায়তায় তাঁর বাড়িতেই আশ্রয় নেন।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें