২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২১ ফেব্রুয়ারি, ২০২৬; দেশ থেকে যদি মাওবাদ নির্মূল করা যায়, তবে অনুপ্রবেশকারীদেরও নির্মূল করা সম্ভব।

অসমে গিয়ে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, শুধু ভোটার তালিকা থেকেই নয়, আগামী পাঁচ বছরের মধ্যে দেশ থেকেও অনুপ্রবেশকারীদের অস্তিত্ব মুছে ফেলা হবে।

আগামী ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদ নির্মূল করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যে অনেকটা অগ্রসরও হয়েছে।

নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে গত কয়েক বছরে বেশ কিছু সাফল্য এসেছে। যেমন শীর্ষ মাওবাদী নেতাদের মৃত্যু হয়েছে।

তেমনই বৃদ্ধি পেয়েছে আত্মসমর্পণের হিড়িক। একই রকম ভাবে অনুপ্রবেশ বন্ধ করতেও তৎপরতা বৃদ্ধি করেছে কেন্দ্র। এ অবস্থায় অনুপ্রবেশকারীদে উদ্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই হুঁশিয়ারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










