‘মাতৃস্নেহে’ হার্দিক-পুত্র অগস্ত্যকে আগলে রাখল প্রেমিকা মাহিকা শর্মা! প্রশংসা নেটপাড়ার

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৬ মার্চ, ২০২৬ ; ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও তাঁর প্রাক্তন স্ত্রী মডেল নাতাশা স্ট্যানকোভিচ যখন ডিভোর্সের পথে হাঁটেন, তখন যৌথ বিবৃতি দিয়ে ঘোষণা করেছিলেন যে, পথ আলাদা হলেও ছেলে অগস্ত্যর দায়িত্ব নেবেন তাঁরা একত্রে।

ডিভোর্সের পর এখনও সিঙ্গেল নাতাশা। কাজ আর ছেলে, এই নিয়েই ব্যস্ত তিনি। যদিও হার্দিকের জীবনে ভালোবাসা এসে কড়া নেড়েছে আবারও।

শুধু তাই নয়, কোনো লুকোছাপা না করেই প্রেমিকা মাহিকা শর্মাকে সকলের সামনেও এনেছেন হার্দিক। শুধু তাই নয়, মাহিকাকে হার্দিকের ছেলে অগস্ত্যর সঙ্গেও দেখা যায় আজকাল মাঝেসাঝেই।

বৃহস্পতিবার খেলা দেখতে এসেছিল অগস্ত্য। নাতাশা সঙ্গে না এলেও, প্রেমিকার সন্তানকে আগলে রাখতে দেখা গেল মাহিকাকে।

গ্যালারিতে অগস্ত্যকে নিজের কোলে বসিয়ে খেলা দেখান। শুধু তাই নয়, ম্যাচ শেষে নিজে গিয়ে খুদেকে গাড়িতে তুলে দিয়েও আসেন।

আর এই ভিডিয়োই আপাতত তুমুল ভাইরাল সোশ্য়াল মিডিয়াতে। মাহিকার দায়িত্বজ্ঞানে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।

সঙ্গে তারিফ হয়েছ নাতাশারও, তিনি প্রাক্তন স্বামীর নতুন করে প্রেমে পড়ার খবর জানার পরেও, সন্তানকে দূরে রাখেননি নিজের বাবার থেকে।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें